ভারতীয় দূতাবাস ঘেরাওয়ে জাগপার মিছিলে মধ্য বাড্ডার লিংক রোডে পুলিশের বাধা

সকালে জাগপার কর্মীরা প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু মিছিলটি মধ্য বাড্ডার লিংক রোডে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং পুলিশ কোনো কর্মীকে সামনে এগোতে দেয়নি।বুধবার (৬ আগস্ট) সকালে মধ্য বাড্ডার লিংক রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও করার চেষ্টা করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও করার চেষ্টা করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এর আগে সকাল ১১টায় মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে মিছিলটিতে যোগ দেন জাগপার সহ-সভাপতি এবং দলের মুখপাত্র রাশেদ প্রধান। তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশের বাধায় আটকে যাওয়ার পর সেখানেই একটি ট্রাকে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

বক্তব্যে রাশেদ প্রধান বলেন, যে মানুষটার জন্য গত বছর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এতগুলো মানুষ জীবন দিয়ে শহীদ হয়েছেন। সেই মানুষটার বিচার ও ফাঁসি দেখার জন্য দেশের জনগণ অপেক্ষায় রয়েছে। আর সেই মানুষটাকে ভারত গত এক বছর যাবত রাষ্ট্রীয় মর্যাদায় আদর যত্ন করছে।

তিনি বলেন, আজকের ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি মাধ্যমে দিল্লির শাসনকে জানিয়ে দিতে চাই খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অবৈধ পুশ ইন বন্ধ করতে হবে। বাংলাদেশের যে-সব ভূখণ্ড দখল নিয়েছেন তা ফেরত দিতে হবে। পাশাপাশি ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে ভারতীয় আধিপত্য কোনোভাবেই চলতে দেওয়া হবে না। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে শেখ হাসিনার সময় বাংলাদেশের প্রতিটি বাহিনীতে ভারতের ‘র’ এজেন্টদের প্রবেশ করানো হয়েছিল। তবে এখনো প্রশাসনে অনেক জায়গায় ভারতীয় কর্মকর্তারা রয়েছে। দিল্লির শাসনকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনাদের সব কর্মকর্তা এবং রয়ের এজেন্টদের অবিলম্বে প্রত্যাহার করে ভারত নিয়ে যান।

রাশেদ প্রধান বলেন, তা নাহলে বাংলাদেশে আবারও জুলাই অভ্যুত্থান হবে। শেখ হাসিনা তো ভারত পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু তখন এজেন্টরা ভারত পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। তিনি বলেন, পুলিশ বাহিনীর সম্মানার্থে আজকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি এখানেই সমাপ্ত করছি। আজকে ভারতীয় দুতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে যাচ্ছি। কিন্তু দাবি মানা নাহলে সামনে ভারতীয় দূতাবাসকে রেডকার্ড দেখানো হবে। পরেরবার কিন্তু পুলিশ প্রশাসনের কথায় থামবো না।
ঢাকা,বুধবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ে জাগপার মিছিলে মধ্য বাড্ডার লিংক রোডে পুলিশের বাধা

সকালে জাগপার কর্মীরা প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু মিছিলটি মধ্য বাড্ডার লিংক রোডে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং পুলিশ কোনো কর্মীকে সামনে এগোতে দেয়নি।বুধবার (৬ আগস্ট) সকালে মধ্য বাড্ডার লিংক রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও করার চেষ্টা করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও করার চেষ্টা করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এর আগে সকাল ১১টায় মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে মিছিলটিতে যোগ দেন জাগপার সহ-সভাপতি এবং দলের মুখপাত্র রাশেদ প্রধান। তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশের বাধায় আটকে যাওয়ার পর সেখানেই একটি ট্রাকে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

বক্তব্যে রাশেদ প্রধান বলেন, যে মানুষটার জন্য গত বছর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এতগুলো মানুষ জীবন দিয়ে শহীদ হয়েছেন। সেই মানুষটার বিচার ও ফাঁসি দেখার জন্য দেশের জনগণ অপেক্ষায় রয়েছে। আর সেই মানুষটাকে ভারত গত এক বছর যাবত রাষ্ট্রীয় মর্যাদায় আদর যত্ন করছে।

তিনি বলেন, আজকের ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি মাধ্যমে দিল্লির শাসনকে জানিয়ে দিতে চাই খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অবৈধ পুশ ইন বন্ধ করতে হবে। বাংলাদেশের যে-সব ভূখণ্ড দখল নিয়েছেন তা ফেরত দিতে হবে। পাশাপাশি ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে ভারতীয় আধিপত্য কোনোভাবেই চলতে দেওয়া হবে না। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে শেখ হাসিনার সময় বাংলাদেশের প্রতিটি বাহিনীতে ভারতের ‘র’ এজেন্টদের প্রবেশ করানো হয়েছিল। তবে এখনো প্রশাসনে অনেক জায়গায় ভারতীয় কর্মকর্তারা রয়েছে। দিল্লির শাসনকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনাদের সব কর্মকর্তা এবং রয়ের এজেন্টদের অবিলম্বে প্রত্যাহার করে ভারত নিয়ে যান।

রাশেদ প্রধান বলেন, তা নাহলে বাংলাদেশে আবারও জুলাই অভ্যুত্থান হবে। শেখ হাসিনা তো ভারত পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু তখন এজেন্টরা ভারত পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। তিনি বলেন, পুলিশ বাহিনীর সম্মানার্থে আজকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি এখানেই সমাপ্ত করছি। আজকে ভারতীয় দুতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে যাচ্ছি। কিন্তু দাবি মানা নাহলে সামনে ভারতীয় দূতাবাসকে রেডকার্ড দেখানো হবে। পরেরবার কিন্তু পুলিশ প্রশাসনের কথায় থামবো না।
ঢাকা,বুধবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock