মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা ধরা পড়ছে না দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল সে অবস্থা থেকে অনেক ভালো হয়েছে- এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে আইন-শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি করা সম্ভব হয়নি।সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা এখনো ধরা পড়ছে না। তবে যত দ্রুত সম্ভব, তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে জোর দিচ্ছে সরকার।উপদেষ্টা বলেন, আমাদের আজকের এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী ও ভবিষ্যতে কী কী ঘটতে পারে, সেসব নিয়েও আলাপ হয়েছে। তবে বৈঠকে বিশেষভাবে ‘মাদক’ ইস্যুতে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা।

তিনি আরও বলেন, গণমাধ্যমের সংবাদের মাধ্যমেই এখন অনেক ইয়াবা চালানকারী ধরা পড়ছে। তবে যাদের ধরা পড়ানো হচ্ছে তারা মূলত পুঁটি কিংবা টেংরা শ্রেণির। কিন্তু বড় বড় ‘রুই-কাতলা’রা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব তাদেরও আইনের আওতায় আনা হোক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা ধরা পড়ছে না দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল সে অবস্থা থেকে অনেক ভালো হয়েছে- এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে আইন-শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি করা সম্ভব হয়নি।সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় রুই-কাতলারা এখনো ধরা পড়ছে না। তবে যত দ্রুত সম্ভব, তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে জোর দিচ্ছে সরকার।উপদেষ্টা বলেন, আমাদের আজকের এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী ও ভবিষ্যতে কী কী ঘটতে পারে, সেসব নিয়েও আলাপ হয়েছে। তবে বৈঠকে বিশেষভাবে ‘মাদক’ ইস্যুতে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা।

তিনি আরও বলেন, গণমাধ্যমের সংবাদের মাধ্যমেই এখন অনেক ইয়াবা চালানকারী ধরা পড়ছে। তবে যাদের ধরা পড়ানো হচ্ছে তারা মূলত পুঁটি কিংবা টেংরা শ্রেণির। কিন্তু বড় বড় ‘রুই-কাতলা’রা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব তাদেরও আইনের আওতায় আনা হোক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO