কালীগঞ্জে সাপের দংশনে বাড়ছে মৃত্যুঝুঁকি, স্বাস্থ্যসেবায় নেই প্রতিষেধক ইনজেকশন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ভয়াবহ এক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বর্ষাকালীন বৃষ্টিপাত ও আশপাশের পরিবেশ বিপর্যয়ের কারণে এখন বিষাক্ত সাপ শুধু জলাবদ্ধ স্থানেই সীমাবদ্ধ নেই বাড়ির ভেতর, শুকনা জায়গা, স্কুলঘর এমনকি মানুষের আবাসস্থলেও হঠাৎ হঠাৎ ঢুকে পড়ছে। ফলে প্রতিনিয়ত সাপে দংশনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। শুধু গত তিন সপ্তাহেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন সাপে দংশিত রোগী চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, এই স্বাস্থ্যকেন্দ্রে স্ন্যাক অ্যান্টিভেনাম (সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন) একটিও নেই। ফলে প্রতিটি রোগীকেই যশোর বা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করতে হচ্ছে, যার ফলে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বেড়ে যাচ্ছে। আজকের একটি হৃদয়বিদারক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট্ট শিশুকে সাপে দংশনের পর তার মা কান্নাজড়িত কণ্ঠে তাকে কোলে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু ইনজেকশন না থাকায় অসহায় সেই মা হাসপাতালের মেঝেতে পড়ে গিয়ে বুক চাপড়ে কাঁদছেন, গড়াগড়ি খাচ্ছেন, আর বারবার চিৎকার করছেন “আমার বাচ্চাটারে বাঁচান!”
এই করুণ দৃশ্য উপস্থিত মানুষজনের হৃদয় ছুঁয়ে গেছে, এবং সামাজিক মাধ্যমে মানুষেরা ক্ষোভে ফেটে পড়েছে। স্থানীয়দের বক্তব্য, “এখন তো আর সাপ শুধু জঙ্গলে বা পানিতে থাকে না, শোবার ঘর, বারান্দা, রান্নাঘর সবখানেই ঢুকে পড়ছে। কিন্তু আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রতিষেধক নেই, এ কেমন অবস্থা?” উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতি মাসে গড়ে ১৪ হাজারের বেশি বহির্বিভাগ (OPD) রোগীকে সেবা দিয়ে থাকে। অথচ এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় সাপে দংশনের চিকিৎসা সেই কেন্দ্রে কার্যত অনুপস্থিত। নেই অ্যান্টিভেনাম ইনজেকশন, নেই প্রশিক্ষিত জনবল, নেই কোনো নির্ধারিত ইউনিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, “সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রথম ৩০-৬০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই প্রতিষেধক প্রয়োগ না হলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে।” এ অবস্থায় এলাকাবাসীর দাবি অবিলম্বে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যান্টিভেনাম ইনজেকশন সরবরাহ ও জরুরি ইউনিট চালু করা আবশ্যক । কারণ একটি শিশুর মৃত্যু শুধু তার পরিবারের ক্ষতি নয়, এটি একটি জাতির ভবিষ্যতের অপমৃত্যু।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিস্তারিত কমেন্টে…

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাপের দংশনে বাড়ছে মৃত্যুঝুঁকি, স্বাস্থ্যসেবায় নেই প্রতিষেধক ইনজেকশন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ভয়াবহ এক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বর্ষাকালীন বৃষ্টিপাত ও আশপাশের পরিবেশ বিপর্যয়ের কারণে এখন বিষাক্ত সাপ শুধু জলাবদ্ধ স্থানেই সীমাবদ্ধ নেই বাড়ির ভেতর, শুকনা জায়গা, স্কুলঘর এমনকি মানুষের আবাসস্থলেও হঠাৎ হঠাৎ ঢুকে পড়ছে। ফলে প্রতিনিয়ত সাপে দংশনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। শুধু গত তিন সপ্তাহেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন সাপে দংশিত রোগী চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, এই স্বাস্থ্যকেন্দ্রে স্ন্যাক অ্যান্টিভেনাম (সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন) একটিও নেই। ফলে প্রতিটি রোগীকেই যশোর বা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করতে হচ্ছে, যার ফলে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বেড়ে যাচ্ছে। আজকের একটি হৃদয়বিদারক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট্ট শিশুকে সাপে দংশনের পর তার মা কান্নাজড়িত কণ্ঠে তাকে কোলে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু ইনজেকশন না থাকায় অসহায় সেই মা হাসপাতালের মেঝেতে পড়ে গিয়ে বুক চাপড়ে কাঁদছেন, গড়াগড়ি খাচ্ছেন, আর বারবার চিৎকার করছেন “আমার বাচ্চাটারে বাঁচান!”
এই করুণ দৃশ্য উপস্থিত মানুষজনের হৃদয় ছুঁয়ে গেছে, এবং সামাজিক মাধ্যমে মানুষেরা ক্ষোভে ফেটে পড়েছে। স্থানীয়দের বক্তব্য, “এখন তো আর সাপ শুধু জঙ্গলে বা পানিতে থাকে না, শোবার ঘর, বারান্দা, রান্নাঘর সবখানেই ঢুকে পড়ছে। কিন্তু আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রতিষেধক নেই, এ কেমন অবস্থা?” উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতি মাসে গড়ে ১৪ হাজারের বেশি বহির্বিভাগ (OPD) রোগীকে সেবা দিয়ে থাকে। অথচ এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় সাপে দংশনের চিকিৎসা সেই কেন্দ্রে কার্যত অনুপস্থিত। নেই অ্যান্টিভেনাম ইনজেকশন, নেই প্রশিক্ষিত জনবল, নেই কোনো নির্ধারিত ইউনিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, “সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রথম ৩০-৬০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই প্রতিষেধক প্রয়োগ না হলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে।” এ অবস্থায় এলাকাবাসীর দাবি অবিলম্বে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যান্টিভেনাম ইনজেকশন সরবরাহ ও জরুরি ইউনিট চালু করা আবশ্যক । কারণ একটি শিশুর মৃত্যু শুধু তার পরিবারের ক্ষতি নয়, এটি একটি জাতির ভবিষ্যতের অপমৃত্যু।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,রোববার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিস্তারিত কমেন্টে…

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO