কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। ওই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা।শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়ুবুর রহমান গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামু থেকে উপজেলার ভারোয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন।
কক্সবাজার,শনিবার ০২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















