রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেফতার হলেন।গ্রেফতার জানে আলম অপু অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জানে আলম অপুু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।এর আগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। তাদের চারজনই সক্রিয় ছাত্রনেতা।
ঢাকা,শনিবার ০১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















