ভগীরথপুর আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও নাস্তা বিতরণ।
মোঃ নজরুল ইসলাম মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজী লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে, আজ ১লা আগষ্ট সকাল ১০ টার সময় গরীব, দুঃস্থ, অসহায়দের মধ্যে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়।
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা উপস্থিত থেকে নাস্তা ও নগদ টাকা বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, সমাজ সেবক মাসুদ পারভেজ, , আলমগীর হোসেন,সমাজ সেবক আহাম্মদ মেম্বার, মোজাম্মেল মিয়া, স্থানীয় ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শুক্রবার০১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















