কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্ট ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হবে শাহবাগে

পূর্বঘোষিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে শাহবাগে। উদারনৈতিক অবস্থান থেকে এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে আমরা এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের ফলে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি সৃষ্টি হয়, তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি, নগরবাসী বিষয়টির তাৎপর্য অনুধাবন করবেন।

রাকিব জানান, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের কর্মসূচি ছাত্রদল আগেই ঘোষণা করেছিল এবং ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন জমা দেয়। ২৬ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচির অনুমতি দেয়। কিন্তু পরে জানা যায়, একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশের আয়োজন করছে।

তিনি বলেন, নাগরিক পার্টির নেতারা ব্যক্তিগতভাবে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানান এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গেও তারা কথা বলেন। তিনি বলেন, যথাযথ অনুমতির পর সব প্রস্তুতি শেষ করে কর্মসূচির স্থান পরিবর্তন করা অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও আমরা একটি সহনশীল ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে নাগরিক পার্টির অনুরোধ বিবেচনায় নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

ছাত্রদল সভাপতি আরও বলেন, আমরাই প্রথম এই কর্মসূচি ঘোষণা করেছি এবং অনুমতিও নিয়েছি। তাই শহীদ মিনারে সমাবেশের বৈধ দাবিদার আমরাই। তবুও আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি আরও বলেন, আমরা চাইলে শহীদ মিনারেই সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা উত্তেজনার পরিবর্তে শান্তির বার্তা দিতে চেয়েছি। আমাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সৌহার্দ্য, সহাবস্থান ও উদারতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা,বুধবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্ট ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হবে শাহবাগে

পূর্বঘোষিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে শাহবাগে। উদারনৈতিক অবস্থান থেকে এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে আমরা এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের ফলে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি সৃষ্টি হয়, তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি, নগরবাসী বিষয়টির তাৎপর্য অনুধাবন করবেন।

রাকিব জানান, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের কর্মসূচি ছাত্রদল আগেই ঘোষণা করেছিল এবং ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন জমা দেয়। ২৬ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচির অনুমতি দেয়। কিন্তু পরে জানা যায়, একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশের আয়োজন করছে।

তিনি বলেন, নাগরিক পার্টির নেতারা ব্যক্তিগতভাবে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানান এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গেও তারা কথা বলেন। তিনি বলেন, যথাযথ অনুমতির পর সব প্রস্তুতি শেষ করে কর্মসূচির স্থান পরিবর্তন করা অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও আমরা একটি সহনশীল ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে নাগরিক পার্টির অনুরোধ বিবেচনায় নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

ছাত্রদল সভাপতি আরও বলেন, আমরাই প্রথম এই কর্মসূচি ঘোষণা করেছি এবং অনুমতিও নিয়েছি। তাই শহীদ মিনারে সমাবেশের বৈধ দাবিদার আমরাই। তবুও আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি আরও বলেন, আমরা চাইলে শহীদ মিনারেই সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা উত্তেজনার পরিবর্তে শান্তির বার্তা দিতে চেয়েছি। আমাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সৌহার্দ্য, সহাবস্থান ও উদারতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা,বুধবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock