নীলফামারীর কিশোরগঞ্জে মহানবীকে কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবী প্রিয় মানুষ। রোববার বিকালে প্রায় ৫ হাজার মুসলিম জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। অপ্রতিকর ঘটনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

রোববার দুপুর ৩ টার দিকে বাংলাবাজার খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পারেরহাট পর্যন্ত বিক্ষোভ করে। পরে বিক্ষোভটি আবার সিঙ্গেরগাড়ী বাজার হয়ে বাংলাবাজার আসে, সেখান হতে খিলালগঞ্জ ব্রীজ পর্যন্ত কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে মুসলিম জনতা। তারা পরে খিলালগঞ্জ ব্রীজ ও খিলালগঞ্জ বাজারে মানববন্ধন করে। এ বিক্ষোভ ও মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার সিমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার জনগণসহ পাশ্ববর্তী এলাকার প্রায় ৫ হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সিঙ্গেরগাড়ী এলাকার বারিকুল ইসলাম, স্থানীয় হাসিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ওলামাগণ, ইমাম, মুসলিম জনতাগণ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সাঃ)কে গালি ও কটুক্তিকারীর সর্বোচ্চ ফাঁসির দাবী জানায়।
এর আগে কিশোরগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার খিলালগঞ্জ এলাকার রঞ্জন রায় নামে এক যুবক ক’দিন আগে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে গালি ও কটুক্তি করে। এটি মাগুড়া ইউনিয়নের বাংলাবাজার, সিঙ্গেরগাড়ী ও গংগাচড়া উপজেলার খিলালগঞ্জ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজনের নজরে পড়লে গত শনিবার বিকাল থেকে উত্তোজিত হয়ে উঠে মুসলিম জনতা। মুসলিম জনতার আন্দোলনে শনিবার রঞ্জন রায়কে পুলিশ গ্রেফতার করে। তার ফাঁসির দাবীতে রবিবার ৩ টা হতে বিকাল সাড়ে ৫টা টা পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন চলমান ছিল।
এ ঘটনায় শনিবার হতে পুলিশ ও সোনাবাহিনী ওই এলাকায় সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় ও গংগাচড়া এলাকায় উভয় থানার পুলিশ টহলরত আছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর কটুক্তিকারীকে গ্রেফতার করেছে গংগাচড়ার পুলিশ। মুসলিম জনতার মাঝে উত্তোজনা বিরাজ করায় শনিবার হতে পুলিশের টহল রাখা হয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সময় সর্তক অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী।
শাহজাহান সিরাজ উপজেলা সংবাদদাতা কিশোরগঞ্জ, নীলফামারী
কিশোরগঞ্জ,রোববার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে মহানবীকে কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবী প্রিয় মানুষ। রোববার বিকালে প্রায় ৫ হাজার মুসলিম জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। অপ্রতিকর ঘটনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

রোববার দুপুর ৩ টার দিকে বাংলাবাজার খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পারেরহাট পর্যন্ত বিক্ষোভ করে। পরে বিক্ষোভটি আবার সিঙ্গেরগাড়ী বাজার হয়ে বাংলাবাজার আসে, সেখান হতে খিলালগঞ্জ ব্রীজ পর্যন্ত কটুক্তিকারীর ফাঁসির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে মুসলিম জনতা। তারা পরে খিলালগঞ্জ ব্রীজ ও খিলালগঞ্জ বাজারে মানববন্ধন করে। এ বিক্ষোভ ও মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার সিমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার জনগণসহ পাশ্ববর্তী এলাকার প্রায় ৫ হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সিঙ্গেরগাড়ী এলাকার বারিকুল ইসলাম, স্থানীয় হাসিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ওলামাগণ, ইমাম, মুসলিম জনতাগণ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সাঃ)কে গালি ও কটুক্তিকারীর সর্বোচ্চ ফাঁসির দাবী জানায়।
এর আগে কিশোরগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার খিলালগঞ্জ এলাকার রঞ্জন রায় নামে এক যুবক ক’দিন আগে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে গালি ও কটুক্তি করে। এটি মাগুড়া ইউনিয়নের বাংলাবাজার, সিঙ্গেরগাড়ী ও গংগাচড়া উপজেলার খিলালগঞ্জ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজনের নজরে পড়লে গত শনিবার বিকাল থেকে উত্তোজিত হয়ে উঠে মুসলিম জনতা। মুসলিম জনতার আন্দোলনে শনিবার রঞ্জন রায়কে পুলিশ গ্রেফতার করে। তার ফাঁসির দাবীতে রবিবার ৩ টা হতে বিকাল সাড়ে ৫টা টা পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন চলমান ছিল।
এ ঘটনায় শনিবার হতে পুলিশ ও সোনাবাহিনী ওই এলাকায় সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় ও গংগাচড়া এলাকায় উভয় থানার পুলিশ টহলরত আছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর কটুক্তিকারীকে গ্রেফতার করেছে গংগাচড়ার পুলিশ। মুসলিম জনতার মাঝে উত্তোজনা বিরাজ করায় শনিবার হতে পুলিশের টহল রাখা হয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সময় সর্তক অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী।
শাহজাহান সিরাজ উপজেলা সংবাদদাতা কিশোরগঞ্জ, নীলফামারী
কিশোরগঞ্জ,রোববার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock