পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আজ রোববার (২৭ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
তিন দিনব্যাপী সম্মেলন শেষে আগামী শুক্রবার সকালে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি নতুন করে গতি সঞ্চারে সচেষ্ট হবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
২৭ জুলাই, ২০২৫ ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিন দিনব্যাপী সম্মেলন শেষে আগামী শুক্রবার (০১ আগস্ট) সকালে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।
ঢাকা,রোববার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















