দিনাজপুর ৫ আসনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু ॥

দিনাজপুর ৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুরে)এ সকাল ৮টা থেকেই ভোট প্রদান শুরু করেছে ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৭ ডিসেম্বর সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে ভোটারদের সরব উপস্থিতি।
দিনাজপুর ৫ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার তার মূল্যবান ভোটটি প্রদান করেন ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে।
পাশাপাশি তার দুই কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাও ভোট প্রদান করেন এই সেন্টারে।
ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম উচ্চ বিদ্যালয়ে সেন্টারে ভোট প্রদান করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিভিন্ন সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে চৌকস দৃষ্টি রেখেছে গোয়েন্দা সংস্থার লোকজন।
সব মিলিয়ে সকাল থেকে দিনাজপুর ৫ আসনের ভোট প্রদান এবং ভোটগ্রহণ উৎসব পরিবেশে চলছে এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিমের সঙ্গে কথা বললে তিনি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে, আমাদের টহল চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, কেউ কোথাও কোনো নাশকতার চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মীর মোঃ আল কামাহ তমাল জানান ভোটের পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে আসছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ফুলবাড়ীর মানুষ অত্যন্ত শান্তপ্রিয় এবং ভদ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করি শেষ পর্যন্ত ভোট গ্রহণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে।

নির্বাচনের বিষয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান
মিল্টন জানান শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এদিকে নতুন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তারাও তাদের এই প্রথম ভোট প্রদান করছেন। উপজেলা প্রশাসন উপজেলায় মনিটরিং সেল খুলেছেন। সেখানে সার্বক্ষনিক সকল ভোট কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর ৫ আসনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু ॥

দিনাজপুর ৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুরে)এ সকাল ৮টা থেকেই ভোট প্রদান শুরু করেছে ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৭ ডিসেম্বর সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে ভোটারদের সরব উপস্থিতি।
দিনাজপুর ৫ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার তার মূল্যবান ভোটটি প্রদান করেন ফুলবাড়ী মহিলা কলেজ সেন্টারে।
পাশাপাশি তার দুই কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাও ভোট প্রদান করেন এই সেন্টারে।
ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম উচ্চ বিদ্যালয়ে সেন্টারে ভোট প্রদান করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিভিন্ন সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে চৌকস দৃষ্টি রেখেছে গোয়েন্দা সংস্থার লোকজন।
সব মিলিয়ে সকাল থেকে দিনাজপুর ৫ আসনের ভোট প্রদান এবং ভোটগ্রহণ উৎসব পরিবেশে চলছে এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিমের সঙ্গে কথা বললে তিনি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে, আমাদের টহল চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, কেউ কোথাও কোনো নাশকতার চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মীর মোঃ আল কামাহ তমাল জানান ভোটের পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে আসছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ফুলবাড়ীর মানুষ অত্যন্ত শান্তপ্রিয় এবং ভদ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করি শেষ পর্যন্ত ভোট গ্রহণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে।

নির্বাচনের বিষয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান
মিল্টন জানান শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এদিকে নতুন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তারাও তাদের এই প্রথম ভোট প্রদান করছেন। উপজেলা প্রশাসন উপজেলায় মনিটরিং সেল খুলেছেন। সেখানে সার্বক্ষনিক সকল ভোট কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,রোববার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock