রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এক সংসদ সদস্যের (এমপি) বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব সদস্য।
সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। এর আগে ১৭ জুলাই তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।আজ আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। গ্রেপ্তার পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা,শনিবার ২৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















