যাত্রাবাড়ী থানার যুবদল কর্মী আব্দুল আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাক্রাবাড়ী পরিদর্শক খালেদ হাসান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
তবে রাষ্ট্রপক্ষ ও ঢাকা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা শুনানি করেন।
তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার পক্ষে কোনো জামিন আবেদনও ছিলেন না। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
ঢাকা,বৃহস্পতিবার ২৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















