মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে ভারতের একটি চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দলটিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের চিকৎসক ও নার্সরা রয়েছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় পৌঁছান।
ঢাকা,বুধবার ২৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















