জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিন যুবক রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এই নির্দেশ দেন গোপালগঞ্জ আদালত।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, নিহতদের ঘটনায় দায়ের হওয়া পৃথক চারটি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন। আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহগুলো উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেন।
গোপালগঞ্জ,সোমবার ২১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















