সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতাল থেকে হেটে বের হন তিনি।
এসময় আমির বলেন, জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। যারা অসুস্থতার জন্য উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে দিয়ে দেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। লড়াইয়ের মাধ্যমে দুর্নীতি বিতাড়িত করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন। দেশ দুর্নীতি মুক্ত না হলে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আমির এখন শারীরিকভাবে সুস্থ। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন।
ঢাকা,শনিবার ১৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















