সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও।শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে যান বিএনপির এ দুই শীর্ষ নেতা। সেখানে চিকিৎসা নিচ্ছেন ডা. শফিকুর রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের শয্যাপাশে কিছু সময় বসে কথা বলেন। এসময় চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
ঢাকা,শনিবার ১৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















