গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত

কারফিউ জারির পর গোপালগঞ্জে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা এই জেলায় স্থগিত থাকবে।তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে।মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, শুধুমাত্র গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। দেশের অন্য সব স্থানে পরীক্ষা চলবে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত

কারফিউ জারির পর গোপালগঞ্জে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা এই জেলায় স্থগিত থাকবে।তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে।মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, শুধুমাত্র গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। দেশের অন্য সব স্থানে পরীক্ষা চলবে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO