জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও সহিংসতায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কজন।বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ মো. নাবিলও এ তথ্য জানান।
এদিন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা ও নাশকতা চালায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এমনকি গোপালগঞ্জ কারাগারেও হামলার ঘটনা ঘটে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির ক্যাডাররা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
গোপালগঞ্জ,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















