জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রাকে’ কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের পর এবার সমাবেশের মঞ্চে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা সেখানে চেয়ার ভাঙচুর করে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটে।
উপস্থিত সকলে জানান, অতর্কিত হামলা হয়নি। খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ ও এনসিপির নেতারা দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করে। যদিও পরবর্তীতে এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে ফিরে আসে। একইভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গোপালগঞ্জ ,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















