নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে ‘নৌকা’ নেই।বুধবার (১৬ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কমিশনের নির্দেশনায় দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি আদালতের আদেশে দলটির নিবন্ধন স্থগিত করে ইসি৷ এরপর প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
এর আগে, মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে ‘নৌকা’ প্রতীককে পুনরায় শিডিউলভুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন।
ঢাকা,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















