জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারসহ আরও ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভিন্ন ভিন্ন আদেশে তাদের বরখাস্ত করা হয়।এ নিয়ে এক দিনে এনবিআরের মোট ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো সরকার।
দ্বিতীয় দফায় বরখাস্ত কর্মকর্তারা হলেন মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, কাস্টম বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া; কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প ঢাকার উপ-পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত মরিয়ম, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শাহাদত জামিল এবং কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা
এর আগে পাঁচ যুগ্ম কমিশনারসহ ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন।
এ সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়, ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গৃহীত হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















