ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, অপরাধী যেন কেউ ছাড়া না পায়। তাদের কঠোরভাবে দমন করতে হবে। মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন,ইউনিট প্রধানের দায়িত্ব হলো নিজ ইউনিট দক্ষতার সঙ্গে এবং সুন্দরভাবে পরিচালনা করা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন,সবাইকে দায়িত্ববোধ এবং আগ্রহের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
এই সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এডমিন ফারুক আহমেদ বলেন,ওয়ারেন্ট তামিল এবং মামলা তদন্তের ক্ষেত্রে পরিকল্পনা করে কাজ করতে হবে।
সভায় ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















