পলাতক থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যান জনসংখ্যা দিবসে অতিথি

ফ্যাসিস্টের দোসর পলাতক থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যানকে পুনর্বাসনে মরিয়া হয়ে উঠেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বিশ^ জনসংখ্যা দিবসের ব্যানারে চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে করা হয় বিশেষ অতিথি। এতে প্রশ্ন উঠেছে ব্যানারে বিশেষ অতিথি রেখে তাকে পুনর্বাসনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পরীক্ষা করছে না তো?
এদিকে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভার ব্যানারে ফ্যাসিস্টের দোসর, পলাতক থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশেষ অতিথি করায় ব্যাপক ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার দেশব্যাপি বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশেষ অতিথি করা হয়। তিনি সভায় উপস্থিত না থাকলেও ব্যানারে বোল্ট করে তার নাম ও ছোট করে পদবী লেখা হয়েছে। এছাড়াও বর্ষসেরা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয় আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতিকের চেয়ারম্যানকে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস স্টাফ ও কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম জানান, ফ্যাসিস্টের দোসর
চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পুনর্বাসনের চেষ্টা করেছে। তারা তাকে বিশেষ অতিথি রেখে পরীক্ষা করছে কোন প্রতিক্রিয়া হয় কি না?
উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম জানান, এটি ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন ও আশ্রয়ের পুর্ব আভাস। এটি খুবেই দুঃখজনক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রবিউল ইসলাম
জানান, দিবস সর্ম্পকে আমার কিছুই জানা নেই। সবকিছু স্যার করেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মোঃ নুর আমিন বলেন, নৌকা প্রতিকের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান পলাতক আছে আমার জানা ছিল না। আমার অফিস স্টাফরাও কিছু জানায়নি। চেয়ারম্যান এবছর সেবায় শ্রেষ্ঠ হয়েছে। তাই চেয়ারম্যান হিসেবে তাকে বিশেষ অতিথি রাখা হয়েছে। তিনি পলাতক থেকে জনগণের কি সেবা করলেন এ প্রশ্ন করলে তিনি তার সঠিক উত্তর দিতে পারেন নি। তিনি জানান চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন না।
শাহজাহান সিরাজ উপজেলা সংবাদদাতা কিশোরগঞ্জ, নীলফামারী
কিশোরগঞ্জ,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যান জনসংখ্যা দিবসে অতিথি

ফ্যাসিস্টের দোসর পলাতক থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যানকে পুনর্বাসনে মরিয়া হয়ে উঠেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বিশ^ জনসংখ্যা দিবসের ব্যানারে চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে করা হয় বিশেষ অতিথি। এতে প্রশ্ন উঠেছে ব্যানারে বিশেষ অতিথি রেখে তাকে পুনর্বাসনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পরীক্ষা করছে না তো?
এদিকে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভার ব্যানারে ফ্যাসিস্টের দোসর, পলাতক থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশেষ অতিথি করায় ব্যাপক ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সোমবার দেশব্যাপি বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশেষ অতিথি করা হয়। তিনি সভায় উপস্থিত না থাকলেও ব্যানারে বোল্ট করে তার নাম ও ছোট করে পদবী লেখা হয়েছে। এছাড়াও বর্ষসেরা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয় আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতিকের চেয়ারম্যানকে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস স্টাফ ও কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম জানান, ফ্যাসিস্টের দোসর
চেয়ারম্যান মোস্তাফিজার রহমানকে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ পুনর্বাসনের চেষ্টা করেছে। তারা তাকে বিশেষ অতিথি রেখে পরীক্ষা করছে কোন প্রতিক্রিয়া হয় কি না?
উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম জানান, এটি ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন ও আশ্রয়ের পুর্ব আভাস। এটি খুবেই দুঃখজনক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রবিউল ইসলাম
জানান, দিবস সর্ম্পকে আমার কিছুই জানা নেই। সবকিছু স্যার করেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মোঃ নুর আমিন বলেন, নৌকা প্রতিকের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান পলাতক আছে আমার জানা ছিল না। আমার অফিস স্টাফরাও কিছু জানায়নি। চেয়ারম্যান এবছর সেবায় শ্রেষ্ঠ হয়েছে। তাই চেয়ারম্যান হিসেবে তাকে বিশেষ অতিথি রাখা হয়েছে। তিনি পলাতক থেকে জনগণের কি সেবা করলেন এ প্রশ্ন করলে তিনি তার সঠিক উত্তর দিতে পারেন নি। তিনি জানান চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন না।
শাহজাহান সিরাজ উপজেলা সংবাদদাতা কিশোরগঞ্জ, নীলফামারী
কিশোরগঞ্জ,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock