পৃথক দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী লঞ্চের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে চাঁদপুরের এখলাসপুরে সুন্দরবন ১৬- লঞ্চের সঙ্গে অপর একটি কোস্টার জাহাজের সংঘর্ষ ঘটে।

এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের কেরানি সোহেল জানান, সকাল ৬টার দিকে তারা যাত্রী নিয়ে লক্ষীপুরের মজুচৌধুরীর হাটের উদ্দেশ্যে যাত্রা করেন। বরিশাল নদী বন্দর ত্যাগ করে রসুলপুরের চরের মোড় অতিক্রমকালে এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চটির সঙ্গে এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি অ্যাডভেঞ্চার-১ তেমন একটা ক্ষতিগ্রস্ত না হলেও এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সামনের ডানপাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের ১২ জন যাত্রী কমবেশি আহত হন। যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল বলেন, কীর্তনখোলা নদীতে লঞ্চ দুর্ঘটনার বিষয়টি শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ সদস্যরা পৌঁছান। কেউ গুরুতর আহত হননি। যে কয়জন আহত হয়েছেন তারা নিজ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর দুর্ঘটনার পর এমভি অ্যাডভেঞ্চার-১ ও এমভি চন্দ্রদ্বীপ নামক লঞ্চ দুটি বরিশাল নদী বন্দরে নোঙর করা হয়েছে।
অপরদিকে ঢাকা থেকে বরিশালে আসার পথে চাঁদপুরের এখলাসপুরে সুন্দরবন ১৬- লঞ্চের সাথে অপর একটি কোস্টার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে।

সুন্দরবন ১৬- লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম সিরাজ জানান, রাত ৯ টার দিকে সদরঘাট থেকে ৫শত যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয় সুন্দরবন-১৬ লঞ্চ। রাত সাড়ে ১২টার দিকে লঞ্চটি চাঁদপুরের এখলাসপুর অতিক্রম করে মেঘনা নদী ধরে যখন বরিশালের দিকে যাচ্ছিল, তখন একটি কোস্টার জাহাজ আড়াআড়িভাবে লঞ্চের পেছনের সিঁড়ির অংশে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা, দোতলার ওই অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ২ যাত্রীসহ ৪ জন আহত হন।বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রিয়াদ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রীদের যে দুটি লঞ্চে নিয়ে আসা হচ্ছে, তারমধ্যে একটি লঞ্চ এরই মধ্যে এসে পৌঁছেছে। অন্যটিও পথে রয়েছে। তেমন কোনো যাত্রী আহত নেই। আর কীর্তনখোলা নদীতে চন্দ্রদ্বীপ লঞ্চটির যাত্রীদেরও নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।
চাঁদপুর,শুত্রবার ০৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী লঞ্চের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

পৃথক দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী লঞ্চের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে চাঁদপুরের এখলাসপুরে সুন্দরবন ১৬- লঞ্চের সঙ্গে অপর একটি কোস্টার জাহাজের সংঘর্ষ ঘটে।

এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের কেরানি সোহেল জানান, সকাল ৬টার দিকে তারা যাত্রী নিয়ে লক্ষীপুরের মজুচৌধুরীর হাটের উদ্দেশ্যে যাত্রা করেন। বরিশাল নদী বন্দর ত্যাগ করে রসুলপুরের চরের মোড় অতিক্রমকালে এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চটির সঙ্গে এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি অ্যাডভেঞ্চার-১ তেমন একটা ক্ষতিগ্রস্ত না হলেও এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সামনের ডানপাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের ১২ জন যাত্রী কমবেশি আহত হন। যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল বলেন, কীর্তনখোলা নদীতে লঞ্চ দুর্ঘটনার বিষয়টি শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ সদস্যরা পৌঁছান। কেউ গুরুতর আহত হননি। যে কয়জন আহত হয়েছেন তারা নিজ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর দুর্ঘটনার পর এমভি অ্যাডভেঞ্চার-১ ও এমভি চন্দ্রদ্বীপ নামক লঞ্চ দুটি বরিশাল নদী বন্দরে নোঙর করা হয়েছে।
অপরদিকে ঢাকা থেকে বরিশালে আসার পথে চাঁদপুরের এখলাসপুরে সুন্দরবন ১৬- লঞ্চের সাথে অপর একটি কোস্টার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে।

সুন্দরবন ১৬- লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম সিরাজ জানান, রাত ৯ টার দিকে সদরঘাট থেকে ৫শত যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয় সুন্দরবন-১৬ লঞ্চ। রাত সাড়ে ১২টার দিকে লঞ্চটি চাঁদপুরের এখলাসপুর অতিক্রম করে মেঘনা নদী ধরে যখন বরিশালের দিকে যাচ্ছিল, তখন একটি কোস্টার জাহাজ আড়াআড়িভাবে লঞ্চের পেছনের সিঁড়ির অংশে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা, দোতলার ওই অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ২ যাত্রীসহ ৪ জন আহত হন।বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রিয়াদ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সুন্দরবন-১৬ লঞ্চের যাত্রীদের যে দুটি লঞ্চে নিয়ে আসা হচ্ছে, তারমধ্যে একটি লঞ্চ এরই মধ্যে এসে পৌঁছেছে। অন্যটিও পথে রয়েছে। তেমন কোনো যাত্রী আহত নেই। আর কীর্তনখোলা নদীতে চন্দ্রদ্বীপ লঞ্চটির যাত্রীদেরও নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।
চাঁদপুর,শুত্রবার ০৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO