আয়েশা গ্রুপের প্রধানসহ দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব

আসাদ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ধরা পড়েছেন। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন সহযোগী ইউসূফ। আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা নিজেও একটি গ্রুপের প্রধান। তার গ্রুপের নাম আয়েশা গ্রুপ।

রোববার (১৩ জুলাই) ঢাকা জেলার সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুরাই জব্দ করা হয়। পরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আসাদ ও তার সহযোগীরা মাদক কারবারি, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এরইমধ্যে রাজধানীর আদাবর এলাকায় মো. আসাদ ও তার সহযোগীদের দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে মাদক কারবারি রাজুকে (২৫) আয়েশা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, আসাদের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে। তিনি জন্ম থেকে আদাবর এলাকায় বসবাস করেন। আগে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পরে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সঙ্গে অপরাধজগতে প্রবেশ করেন এবং আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হন। তিনি ও তার সহযোগীরা কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর ও পার্শ্বর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানায় র‍্যাব।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, তারা সাধারণত দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন। আর রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্ল্যাটে কিংবা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।
ঢাকা,সোমবার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়েশা গ্রুপের প্রধানসহ দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব

আসাদ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ধরা পড়েছেন। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন সহযোগী ইউসূফ। আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা নিজেও একটি গ্রুপের প্রধান। তার গ্রুপের নাম আয়েশা গ্রুপ।

রোববার (১৩ জুলাই) ঢাকা জেলার সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুরাই জব্দ করা হয়। পরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আসাদ ও তার সহযোগীরা মাদক কারবারি, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এরইমধ্যে রাজধানীর আদাবর এলাকায় মো. আসাদ ও তার সহযোগীদের দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে মাদক কারবারি রাজুকে (২৫) আয়েশা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, আসাদের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে। তিনি জন্ম থেকে আদাবর এলাকায় বসবাস করেন। আগে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পরে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সঙ্গে অপরাধজগতে প্রবেশ করেন এবং আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হন। তিনি ও তার সহযোগীরা কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর ও পার্শ্বর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানায় র‍্যাব।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, তারা সাধারণত দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন। আর রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্ল্যাটে কিংবা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।
ঢাকা,সোমবার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock