বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেছে।সোমবার (১৪ জুলাই) দুপুর ৩টা ২৫ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি কাকরাইল-মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি করছে।এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা,সোমবার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















