চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে আগুন লেগে পুড়ে গেছে জায়ান্ট একসেসোরিজ নামে একটি জুতা তৈরির ফোম কারখানা। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ও নৌবাহিনীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ২টা ৪৫ মিনিটে জুতা তৈরি কারখানার নিচতলায় একটি যন্ত্রাংশের কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত। কেমিকেলের করণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ছাই হয়ে যায় সবকিছু। নষ্ট হয় বিদেশ থেকে আনা নানাদামি যন্ত্রপাতি।
কর্তৃপক্ষ জানায়, ক্ষতি কয়েক কোটি টাকার বেশি হবে। জুতা তৈরি ফোম এখানেই বেশি তৈরি হয়। অর্ডার বেশি থাকায় ছুটির দিনেও কাজ চলে।পরে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। যোগ দেয় নৌবাহিনীও। প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘প্রথম দিকে কেমিকেল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় আমাদের। পরে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম,শুক্রবার ১১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















