এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিস্টের বিচার ও মৌলিক সংস্কার প্রয়োজন-এনসিপি

আমাদের নতুন সংবিধান প্রয়োজন। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং বাংলাদেশের মৌলিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) কর্মসূচির ১০ম দিনে দুপুরে মাগুরায় অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যে কোন দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে।

আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না।

তিনি বলেন, দেশের মৌলিক সংস্কার, জুলাই সনদ নিয়ে এখনো লড়াই চলছে, নানা তালবাহানা করছে একটি মহল। আমরা আপনাদের বলতে চাই এ ব্যাপারে সোচ্চার হোন।

আপনার এলাকার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন গণতন্ত্র, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই। এ লড়াই শেষ হয়নি সেই বার্তাটি আমরা দিতে এসেছি। তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ। যা এতোদিন কোন রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেনি তারা।

তাসনিম জারা বলেন, মানুষ আমাদের শুভকামনা জানাচ্ছে। তাদের এই উচ্ছ্বাস আমাদের জন্য বেশ ইতিবাচক ও অর্থবহ।

দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। তারা এনসিপির ভালো কাজগুলোর প্রশংসা যেমন করছে, তেমনি আমাদের সীমাবদ্ধতাগুলোকেও তারা ধরিয়ে দিচ্ছে।

শুক্রবার ১১তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়।
মাগুরা,বৃহস্পতিবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিস্টের বিচার ও মৌলিক সংস্কার প্রয়োজন-এনসিপি

আমাদের নতুন সংবিধান প্রয়োজন। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এবং বাংলাদেশের মৌলিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) কর্মসূচির ১০ম দিনে দুপুরে মাগুরায় অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যে কোন দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে।

আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না।

তিনি বলেন, দেশের মৌলিক সংস্কার, জুলাই সনদ নিয়ে এখনো লড়াই চলছে, নানা তালবাহানা করছে একটি মহল। আমরা আপনাদের বলতে চাই এ ব্যাপারে সোচ্চার হোন।

আপনার এলাকার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন গণতন্ত্র, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই। এ লড়াই শেষ হয়নি সেই বার্তাটি আমরা দিতে এসেছি। তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ। যা এতোদিন কোন রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেনি তারা।

তাসনিম জারা বলেন, মানুষ আমাদের শুভকামনা জানাচ্ছে। তাদের এই উচ্ছ্বাস আমাদের জন্য বেশ ইতিবাচক ও অর্থবহ।

দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। তারা এনসিপির ভালো কাজগুলোর প্রশংসা যেমন করছে, তেমনি আমাদের সীমাবদ্ধতাগুলোকেও তারা ধরিয়ে দিচ্ছে।

শুক্রবার ১১তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়।
মাগুরা,বৃহস্পতিবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock