ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়ে ঘটনা স্থলে নিহত হয়েছে একজন (১), আহত আরএকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানাগেছে।
(৮ জুলাই মঙ্গলবার) দুপুরে কোটচাঁদপুর টু সাফদারপুর রাস্তার ডাকাততলা নামক স্থানে মহেশপুর উপজেলার আজমপুরের সলেমানের ছেলে শফিকুল ইসলাম (২০) ঘটনা স্থলে নিহত হয় মোটরসাইকেলে থাকা অপরজন লোকমান হোসেনের পুত্র হাবিব আহত হয় ।
স্থানীয়রা জানান,দুপুরে বলুহর ডাকাত তলা নামক স্থানে ব্যাটারী চালিত ভ্যান ও মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে দ্রুতগামী ট্রাকে তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে।দুই জন রাস্তার উপর রক্তাক্ত জখম অবস্থায় পড়ে ছিল। মাথা, মুখমন্ডল ও ঘাড় রক্তাক্ত জখম হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মাহবুব জানান, বেলা ১ টা ৪৫ মিনিটে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের জোবায়ের হোসেন দুই জন কে নিয়ে আসেন হাসপাতালে। হাসপাতালে আসার পূর্বেই শফিকুলের মৃত্যু হয়েছে। আমরা শফিকুলকে মৃত অবস্থায় পেয়েছি। হাবিব নামে অপর একজন কে আহত অবস্থায় দেখেছি তার অবস্থা গুরুতর হওয়ার কারণে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,মঙ্গলবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















