প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গত ৩ নির্বাচন কে সেসব বিদেশী পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করি। এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহযোগিতা করবে। ব্যালট প্রকল্পে বা কানাডা অন্যভাবেও সহযোগিতা করতে পারে।
সিইসি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত । আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করবো এসব জানানো হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















