ইয়েমেনের তিনটি বন্দরে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।এর মধ্যে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের হুদায়দাহ, রাস ইসা ও সালিফ বন্দর।
হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী সেসব এলাকায় বসবাসকারী সাধারণ লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়, এবং জানিয়ে দেয় শিগগিরই বিমান হামলা হতে চলেছে। খবর বিবিসির।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদ্যুৎকেন্দ্র এবং ‘গ্যালাক্সি লিডার’ নামে একটি বাণিজ্যিক জাহাজ। ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম হামলার সত্যতা নিশ্চিত করলেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















