শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় মেহেদী হাসান মিরাজের দল। দলীয় স্কোর বোর্ডে ২৪৮ রানের মধ্যে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আর তাওহিদ হৃদয় ৫১ রান করেন।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন কুশল মেন্ডিস। আর মাদুশকা ২৫ বলে করেন ১৭ রান।

৮২ রানে ৩ উইকেট হারালেও লঙ্কানরা ম্যাচেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা। ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন।

তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা। তাকে প্যাভিলিয়েন পাঠান মিরাজ।

মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার।

শেষদিকে লিয়ানাগে একাই লড়াই করেছেন। ৮৫ বলে করেছেন ৭৮ রান। তাতে ম্যাচ জমে যায়। ২২৮ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে তাকে মুস্তাফিজ সাজঘরে পাঠিয়ে দিলে দুঃশ্চিন্তা দূর হয় টাইগারদের। লঙ্কানরা আর ৪ রান যোগ করতেই গুটিয়ে গেলে সাত ওয়ানডে পর জয়ের দেখা পায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৫ উইকেট পেয়েছেন তানভীর। এছাড়া ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ ও শামীম হোসেন।

১-১ সমতায় থাকা সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
ক্রীড়া ডেস্ক,শনিবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় মেহেদী হাসান মিরাজের দল। দলীয় স্কোর বোর্ডে ২৪৮ রানের মধ্যে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আর তাওহিদ হৃদয় ৫১ রান করেন।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন কুশল মেন্ডিস। আর মাদুশকা ২৫ বলে করেন ১৭ রান।

৮২ রানে ৩ উইকেট হারালেও লঙ্কানরা ম্যাচেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা। ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন।

তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা। তাকে প্যাভিলিয়েন পাঠান মিরাজ।

মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার।

শেষদিকে লিয়ানাগে একাই লড়াই করেছেন। ৮৫ বলে করেছেন ৭৮ রান। তাতে ম্যাচ জমে যায়। ২২৮ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে তাকে মুস্তাফিজ সাজঘরে পাঠিয়ে দিলে দুঃশ্চিন্তা দূর হয় টাইগারদের। লঙ্কানরা আর ৪ রান যোগ করতেই গুটিয়ে গেলে সাত ওয়ানডে পর জয়ের দেখা পায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৫ উইকেট পেয়েছেন তানভীর। এছাড়া ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ ও শামীম হোসেন।

১-১ সমতায় থাকা সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
ক্রীড়া ডেস্ক,শনিবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock