পটুয়াখালী-৪ আসন।। ফুফাতো ভাই নৌকা, মামাতো ভাই ঈগল প্রতীকে লড়ছেন।।চলছে প্রচারণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জোরেসোরে চলছে শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারণা। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনি আলোচনা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ কংগ্রেস ও দুই জন স্বতন্ত্র প্রার্থীসহ এ আসনে লড়ছেন মোট ৬ জন প্রার্থী। তবে আলোচনার শীর্ষে রয়েছেন নৌকার মনোনীত প্রার্থী মো.মহিব্বুর রহমান এবং তারই মামাতো ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান। তাদের দুই ভাইয়ের মধ্যে ভোট যুদ্ধ হবে বলে এমন ধারণা করা হচ্ছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো
এলাকা। মাইকিং থেকে শুরু করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কর্মী সমর্থকদের প্রচারণা। চলছে উঠান বৈঠক এবং সভা সমাবেশ। মামাতে ফুপাতো এই এই দুই ভাই প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নিজেদের মধ্যেই সৃষ্টি হচ্ছে কোন্দল।
জানা গেছে, কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৬৮৮ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান, ঈগল নিয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান, ট্রাক নিয়ে আব্দুল্লাহ আল ইসলাম লিটন, লাঙ্গল নিয়ে মান্নান হাওলাদার, মশাল নিয়ে বিশ্বাস শিহাব পারভেজ মিটু ও ডাব নিয়ে জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা জানান, এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। পায়রা বন্দরসহ বেশকিছু মেগা প্রকল্পের কাজ চলমান। এখন কলাপাড়াকে জেলায় রূপান্তরিত করা দরকার। এসব কথা চিন্তা করে আগমী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে যোগ্য প্রর্থীকেই বেচে নিবেন তারা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালী,বুধবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৪ আসন।। ফুফাতো ভাই নৌকা, মামাতো ভাই ঈগল প্রতীকে লড়ছেন।।চলছে প্রচারণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জোরেসোরে চলছে শেষ মুহুর্তের নির্বাচনি প্রচারণা। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনি আলোচনা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ কংগ্রেস ও দুই জন স্বতন্ত্র প্রার্থীসহ এ আসনে লড়ছেন মোট ৬ জন প্রার্থী। তবে আলোচনার শীর্ষে রয়েছেন নৌকার মনোনীত প্রার্থী মো.মহিব্বুর রহমান এবং তারই মামাতো ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান। তাদের দুই ভাইয়ের মধ্যে ভোট যুদ্ধ হবে বলে এমন ধারণা করা হচ্ছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো
এলাকা। মাইকিং থেকে শুরু করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কর্মী সমর্থকদের প্রচারণা। চলছে উঠান বৈঠক এবং সভা সমাবেশ। মামাতে ফুপাতো এই এই দুই ভাই প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নিজেদের মধ্যেই সৃষ্টি হচ্ছে কোন্দল।
জানা গেছে, কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৬৮৮ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান, ঈগল নিয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান, ট্রাক নিয়ে আব্দুল্লাহ আল ইসলাম লিটন, লাঙ্গল নিয়ে মান্নান হাওলাদার, মশাল নিয়ে বিশ্বাস শিহাব পারভেজ মিটু ও ডাব নিয়ে জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা জানান, এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। পায়রা বন্দরসহ বেশকিছু মেগা প্রকল্পের কাজ চলমান। এখন কলাপাড়াকে জেলায় রূপান্তরিত করা দরকার। এসব কথা চিন্তা করে আগমী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে যোগ্য প্রর্থীকেই বেচে নিবেন তারা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালী,বুধবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock