স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। তার স্মৃতিকে সম্মান জানাতে লিভারপুল ঘোষণা দিয়েছে—জোতার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখা হবে।
লিভারপুল এক বিবৃতিতে জানায়, “২০২৪–২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন জোতা। এ মৌসুমে এভারটনের বিপক্ষে মার্চের মার্সিসাইড ডার্বিতে অ্যানফিল্ডের ‘কপ’-এর সামনে তার নিখুঁত ফিনিশিং ও চেনা মুভে করা গোলটিই ছিল তার জীবনের শেষ গোল—যা হয়ে থাকবে চিরস্মরণীয়। ”
জোতার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। তার সঙ্গে গাড়িতে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা (২৬), যিনি একই দুর্ঘটনায় প্রাণ হারান। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। বিভিন্ন দেশের ক্লাব, খেলোয়াড় এবং ভক্তরা শোকবার্তা ও শ্রদ্ধা জানাচ্ছেন।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ০৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















