জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কারবিহীন কোন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই-আগস্টের শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এর সব কথা বলেন তিনি।
এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির তাহের বলেন, সংস্কার, বিচার দৃশ্যমান না হওয়ায় কেউ কেউ জুলাইয়ের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে আমাদের দৃষ্টিতে প্রতি ছিল এক মহান অর্জন। একটি স্বৈরাচারী সরকারকে বিদায় জানানো এবং মানুষকে মুক্ত করা। জুলাই ব্যস্ত হয়েছে এ কথা বলার সময় এখনো আসেনি।
এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেন, জুলাই বিপ্লব এমন এক ঐক্য তৈরি করেছে। যেখানে ভিন্ন আদর্শের দলগুলোও এক মঞ্চে এসেছে। জনগণ এখন শেষ হয়ে যায়নি। তবে জনগণের ভোটের মাধ্যমে সেই শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে।
এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন জনগণ যাতে ভোট দেবে। তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। তা না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। যাহা জনগণ মেনে নেবে না।
এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত হবে না। রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের জন্য কথা বলেছেন। কিন্তু বিচার এবং কাঠামোগত সংস্কারের বিষয়ে নীরব।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ০১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















