জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব খাতের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আজকেও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।রোববার (২৯ জুন) এনবিআরের সামনে অবস্থানরত এনবিআর সংস্কারে ঐক্যপরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এ কথা বলেন।
এর আগে নেতৃবৃন্দ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে এনবিআরের প্রধান কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা গত শনিবার থেকে‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন।সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনকারীরা রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এতে অংশ নেন এনবিআরের ঢাকা অফিসের কর্মকর্তারাও। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের রাজস্ব দপ্তরগুলো, বিশেষ করে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে কমপ্লিট শাটডাউন’ বা পূর্ণ সেবা বন্ধ কর্মসূচি চলছে।
এনবিআর গেটের ভেতরে পুলিশ, কোস্টগার্ড, র্যাব, বিজিবি সাদা পোশাকে বিভিন্ন এজেন্সির লোকজন অবস্থান নিয়েছে।
ঢাকা,রোববার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















