৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দিনটিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দিনটিতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।
বুধবার (২৫ জুন) দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে।প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।
ঢাকা,বুধবার ২৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















