বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান
জ্যকবসন। এতে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ও দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়েছে।
রোববার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এর সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হয়। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তো একটা স্বস্তির ব্যাপার। সবাই জানে যে আমরা যেদিকে যাচ্ছি, সেটা মোটামুটি একটা দিনক্ষণে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সবার জন্য স্বস্তি।
এই সংবাদ সম্মেলনে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধুমাত্র বাংলাদেশের ভেতরে তো না। আমেরিকাসহ বাংলাদেশের যারা পার্টনার আছে। সবার জন্য একটা স্বস্তি। সবার তো এসব ব্যাপারে একটা পরিকল্পনা থাকে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার সবার জন্য ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়ে যাবে।
এই সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন,লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা করা হয়েছে। সেই মিটিং এর গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে।ওই মিটিং এর ফলে যে একটা দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে। নির্বাচনমুখী হয়েছে ,তা নিয়েও আলোচনা হয়েছে।
সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মতপার্থক্য তো থাকতেই হবে। এখানে মতপার্থক্য না থাকার কোন সুযোগ নেই। যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব।
সংস্কারের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, একটা সমাধান আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ ঐক্যমত্যেয যেসব বিষয়গুলোর হবে। তার বাইরে যাওয়ার তো যাওয়ার কোন সুযোগ নেই।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ২২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















