পটুয়াখালীর কলাপাড় ২০ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শনিবার রাত ১২ টার দিকে পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন সড়ক এলাকা থেকে অন্তরা পরিবহন থেকে এসব মাছ জব্দ করেন। ওই রাতে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় ও স্থানীয় দরিদ্রদের মাঝে
বিতরণ করে। এ সময় আল মামুন মৃধা নামের এক মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা
জরিমানা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন আন্দারমানিক’র সদস্যরা জানান, এ মাছগুলে উপজেলার ভাবলাতল বাজার থেকে ওই পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব মাছ জব্দ করা হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ২২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















