সাজিয়ে রাখা হয়েছে আম, জাম, কাঁঠাল,লিচু, পেয়ারা পেঁপে, আনারস, ড্রাগন, লটকন ও কলা সহ হরেক পদের ফল। আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে এসব ফলের গুনাগুন। আর প্রত্যেককেই প্রতিনিয়ত ফল খাওয়া এবং ফল গাছ রোপনের পরামর্শ দেয়া হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে ফল উৎসব। ‘দেশীয় ফলের স্বাদে, উৎসবে মাতি সবার সাথে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু। এ সময় গনমাধ্যম কর্মী, সংগঠনের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের মাঝে পরিবেশন করেন সাজিয়ে রাখা ফল। আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব বলেন, এখানে সব ধরনের ফল না থাকলেও অধিক গুনে গুনান্বিত দেশীয় ফল সবার মাঝে পরিবেশন করা হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এ উৎসব থেকে সবাইকে প্রয়োজনীয় ভিটামিন মেটানোর জন্য অনুরোধের পাশাপাশি ফলের চারা রোপনের অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমাদের উপজেলা পরিষদের প্রত্যেকটি অফিসে ছাদ বাগান করার পরিকল্পনা নেয়া হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















