আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ছয় জন দগ্ধ হন।পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত ছিল।
দগ্ধরা হলেন-জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এর মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা আল রিফাত তালুকদার বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ হয়েছে। এটি কোনো সিলিন্ডার বিস্ফোরণ ছিল না। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
ঢাকা,বুধবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















