গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসে সংক্রমণ হয়েছেন ১৮ জন।মঙ্গলবার (১৭ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চলতি বছরে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৭৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ। এ যাবত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৪১-৫০ এবং ৭১-৮০ বছরের মধ্যে। মৃত দুজনের একজন ঢাকা এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এদের একজন সরকারি হাসপাতালে ও একজন বাসায় মৃত্যুবরণ করেছেন।
চলতি বছরে মোট সাতজন করোনায় মৃতু্বরণ করেছেন। দেশে এ যাবত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জন।
ঢাকা,মঙ্গলবার ১৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















