ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। আল-জাজিরা হামলার এই খবর জানিয়েছে।
এর আগে ইরানের সরকারি টিভি চ্যানেল ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সদরদপ্তরের আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওই হুমকি দেন।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’। তেহরানের ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















