রাজধানীর বাড্ডায় গুলিতে আহত আনোয়ার হোসেন এক মাস আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়

রাজধানীর বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জের ধরে গুলিতে আহত আনোয়ার হোসেন (৪০) মারা গেছেন।

গুলিবিদ্ধ হওয়ার এক মাস আট দিন পর রোববার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের ২১৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম। আনোয়ারের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। আনোয়ার ও জব্বার বাড্ডার বৈঠাখালি এলাকায় বসবাস করতেন। সেখানেই আনোয়ারের একটি গরুর ফার্ম ছিল। গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডার আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। তার শরীরে কয়েকটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল ও পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত ১২ জুন আবার তাকে ঢামেকে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা,রোববার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডায় গুলিতে আহত আনোয়ার হোসেন এক মাস আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়

রাজধানীর বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জের ধরে গুলিতে আহত আনোয়ার হোসেন (৪০) মারা গেছেন।

গুলিবিদ্ধ হওয়ার এক মাস আট দিন পর রোববার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢামেকের ২১৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম। আনোয়ারের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। আনোয়ার ও জব্বার বাড্ডার বৈঠাখালি এলাকায় বসবাস করতেন। সেখানেই আনোয়ারের একটি গরুর ফার্ম ছিল। গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডার আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। তার শরীরে কয়েকটি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল ও পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত ১২ জুন আবার তাকে ঢামেকে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা,রোববার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock