ঈদুল আজহার ছুটি শেষে রোববার (১৫ জুন) খুলেছে অফিস-আদালত। প্রথমদিন কর্মব্যস্ততা তেমন না থাকলেও কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
এবার সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয় ৫ জুন। ঈদ উদযাপিত হয় ৭ জুন।
সব মিলিয়ে টানা ১০ দিন ছুটি ছিল। ফলে দীর্ঘদিন ছুটি কাটাতে পেরেছেন কর্মজীবীরা। ঈদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষ বাড়ি যেতে এবং নগরে ফিরতে তেমন ভোগান্তির শিকার হননি।
নগরের বিভিন্ন সরকারি দফতরে প্রশাসনিক কাজে স্বাভাবিক ব্যস্ততা চোখে পড়েছে। কাজের ফাঁকে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে অনেককে।রোববার (১৫ জুন) খুলেছে সব ব্যাংক। সকাল ১০টায় শুরু হয় লেনদেন। তবে সকালে তেমন ভিড় দেখা যায়নি। কর্মকর্তাদের বেশিরভাগই ব্যাংকে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার থেকে ধাপে ধাপে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। ১৫ জুন থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। ২২ জুন খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। ২৬ জুন থেকে খুলবে মাদ্রাসাগুলো।
ঢাকা,রোববার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















