চারদিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে প্রধান উপদেষ্টা শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে গত ১০ জুন যুক্তরাজ্যে যান।
গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন৷ ১০ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
ঢাকা,শনিবার ১৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















