ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। শুক্রবার (১৩ জুন) এ নিয়োগ ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। এরপরই তার স্থলাভিষিক্ত হিসেবে মুসাভির নাম ঘোষণা করা হয়।
তেহরান টাইমস জানায়, সেনাবাহিনীর বর্তমান কমান্ডার মুসাভিকে ইরানের সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়।নিয়োগপত্রে আয়াতুল্লাহ খামেনি নিহত বাঘেরির ‘গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাত’-এর প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি মুসাভির দীর্ঘদিনের সেবা ও অভিজ্ঞতার প্রশংসা করেন। নতুন সেনাপ্রধানকে খামেনি নির্দেশ দিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির সময়োপযোগী ও কার্যকর জবাব নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















