দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে, তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন।
২৪ ঘণ্টায় দুই করোনারোগী সুস্থ হয়েছে। এ যাবত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ১০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজাত ৩৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















