সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জুলাই-আগস্ট আন্দোলনের হত্যা মামলার অভিযোগ মাথায় নিয়ে চিকিৎসার উদ্দেশে দেশ ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ নিয়ে তখন রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়।দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই মধ্যে রোববার (৮ জুন) দিবাগত রাতে দেশে ফিরেছেন আওয়ামী লীগ আমলের সাবেক এই রাষ্ট্রপতি।
তার ফেরাকে ঘিরে এবার মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৯ জুন) সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন তিনি।

একজন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারাই (সাংবাদিক) বলেছেন, কিছু কিছু মামলা এখনো তদন্ত হয়নি। তদন্ত হওয়ার পরে যে দোষী হবে তাকে আইনের আওতায় আনা হবে। আপনারাই বলেছেন, নির্দোষরা যাতে সাজা না পায়। এজন্য আমাদের তদন্তটা করতে দেন। তদন্ত করার পর যেই দোষী হোক না কেন, কাউরেই আইনের বাইরে রাখা হবে না। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ’

ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে রয়েছে, তদন্তে প্রমাণ না হলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না— বিষয়টি নিশ্চিত করতে চাইলে তিনি বলেন, তারা ওইভাবে প্রমাণিত না হলে কেন একজন নির্দোষ লোককে আমি সাজা দেব? দোষী যে হবে, তাকে আমরা শাস্তি দেব। এখন কিশোরগঞ্জের এদের ক্ষেত্রে উপদেষ্টাদের তিনজনের একটি কমিটি হয়েছে। উনারা একটি রিকোমেন্ডেশন দেবে। ওই রিকোমেন্ডেশন পাওয়ার পর ওনারা যদি দোষী হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর দোষী না হলে, ওনাদের যার যার জায়গায় ফেরত দেওয়া হবে।

এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী নিয়ন্ত্রণে ছিল কি না— এমন প্রশ্নে তিনি বলেন, আমার প্রত্যাশা পূরণ হয়েছে। কারণ এখন পর্যন্ত আমি বড় ধরনের কোনো রিপোর্ট পাইনি। হ্যাঁ, রাস্তাঘাটে দুই একট দুর্ঘটনা ঘটেছে, এটা আমি না করবো না। কিন্তু ওই ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি। দুয়েকটা ছোট ধরনের চুরি-ছ্যাঁছড়ামি এগুলো তো হচ্ছেই। কিন্তু বড় কিছু ঘটেনি। এজন্য আমি মোটামুটিভাবে খুশি।

যাত্রাবাড়ী থানা পরিদর্শনে এসে কী দেখলেন—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে এখানে এসেছি এদের (পুলিশ) সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এবং এদের থাকা ও খাওয়ার ব্যবস্থা দেখতে। খাওয়া বিষয়ে এরা বলল, দুপুরে যে মেন্যু, রাতেও একই মেন্যু। কিন্তু দুইটা দুই ধরনের দাম। এজন্য আমি বলেছি, যেন দুইটার একই দাম হয়। পাশাপাশি একজন এসআইকে দায়িত্ব দেওয়ার জন্য, যিনি খাবারটা তদারকি করবে। আরেকজন এসআই নিয়োগ দেওয়ার জন্য, যিনি থাকার ব্যবস্থাটা তদারকি করবে। ”
ঢাকা,সোমবার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জুলাই-আগস্ট আন্দোলনের হত্যা মামলার অভিযোগ মাথায় নিয়ে চিকিৎসার উদ্দেশে দেশ ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ নিয়ে তখন রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়।দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই মধ্যে রোববার (৮ জুন) দিবাগত রাতে দেশে ফিরেছেন আওয়ামী লীগ আমলের সাবেক এই রাষ্ট্রপতি।
তার ফেরাকে ঘিরে এবার মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৯ জুন) সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন তিনি।

একজন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারাই (সাংবাদিক) বলেছেন, কিছু কিছু মামলা এখনো তদন্ত হয়নি। তদন্ত হওয়ার পরে যে দোষী হবে তাকে আইনের আওতায় আনা হবে। আপনারাই বলেছেন, নির্দোষরা যাতে সাজা না পায়। এজন্য আমাদের তদন্তটা করতে দেন। তদন্ত করার পর যেই দোষী হোক না কেন, কাউরেই আইনের বাইরে রাখা হবে না। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ’

ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে রয়েছে, তদন্তে প্রমাণ না হলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না— বিষয়টি নিশ্চিত করতে চাইলে তিনি বলেন, তারা ওইভাবে প্রমাণিত না হলে কেন একজন নির্দোষ লোককে আমি সাজা দেব? দোষী যে হবে, তাকে আমরা শাস্তি দেব। এখন কিশোরগঞ্জের এদের ক্ষেত্রে উপদেষ্টাদের তিনজনের একটি কমিটি হয়েছে। উনারা একটি রিকোমেন্ডেশন দেবে। ওই রিকোমেন্ডেশন পাওয়ার পর ওনারা যদি দোষী হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর দোষী না হলে, ওনাদের যার যার জায়গায় ফেরত দেওয়া হবে।

এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী নিয়ন্ত্রণে ছিল কি না— এমন প্রশ্নে তিনি বলেন, আমার প্রত্যাশা পূরণ হয়েছে। কারণ এখন পর্যন্ত আমি বড় ধরনের কোনো রিপোর্ট পাইনি। হ্যাঁ, রাস্তাঘাটে দুই একট দুর্ঘটনা ঘটেছে, এটা আমি না করবো না। কিন্তু ওই ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি। দুয়েকটা ছোট ধরনের চুরি-ছ্যাঁছড়ামি এগুলো তো হচ্ছেই। কিন্তু বড় কিছু ঘটেনি। এজন্য আমি মোটামুটিভাবে খুশি।

যাত্রাবাড়ী থানা পরিদর্শনে এসে কী দেখলেন—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে এখানে এসেছি এদের (পুলিশ) সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এবং এদের থাকা ও খাওয়ার ব্যবস্থা দেখতে। খাওয়া বিষয়ে এরা বলল, দুপুরে যে মেন্যু, রাতেও একই মেন্যু। কিন্তু দুইটা দুই ধরনের দাম। এজন্য আমি বলেছি, যেন দুইটার একই দাম হয়। পাশাপাশি একজন এসআইকে দায়িত্ব দেওয়ার জন্য, যিনি খাবারটা তদারকি করবে। আরেকজন এসআই নিয়োগ দেওয়ার জন্য, যিনি থাকার ব্যবস্থাটা তদারকি করবে। ”
ঢাকা,সোমবার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock