স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন,আসন্ন ঈদুল আজহায় ঢাকায় নেয়া নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত হয়েছে।নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে ৫০০টি টহল দল মোতায়ন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা শহরের অলিত গলিতে ৫০০টি টহল দল মোতায়ন করা হয়েছে। মাঝেমধ্যে ছোটখাটো ঘটনা ঘটে ।আমরা এমন ঘটনাও রোধে কাজ করছি।
উপদেষ্টা বলেন, ঈদের নামাজ স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে। সারাদেশের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,থানায় মামলা করতে না পারার অভিযোগ আসে।যদি কোন কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান।তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন,প্রস্তুতির কোন ঘাটতি নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটের মধ্যেও সারাদেশে দায়িত্বে রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলেন , জাতীয় ঈদগাহে যারা নামাজ আদায় করবেন। তাদের নিজস্ব জায়নামাজ আনতে হবে না। কারণ সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















